গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী
👤 নিজস্ব প্রতিবেদক
একসময় যাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল, দীর্ঘদিন যার খোঁজ মিলেনি—সেই সালাহউদ্দিন আহমদ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
এগারো বছর আগে আজকের এই দিনে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। পরিবার ও দলের অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। টানা ৬২ দিন তার কোনো সন্ধান মেলেনি।
অনেকেই আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো আর জীবিত নেই।
পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া ও কার্যত নির্বাসিত জীবন। প্রায় নয় বছর পর ২০২৪ সালের আগস্টে তিনি দেশে ফেরেন।
দেশে ফেরার পর জাতীয় রাজনীতিতে তার প্রভাব বাড়তে থাকে। দলের নীতিনির্ধারণী পর্যায়ে আগেই তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েএকসময় যাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিল, দীর্ঘদিন যার খোঁজ মিলেনি—সেই সালাহউদ্দিন আহমদ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
এগারো বছর আগে আজকের এই দিনে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। পরিবার ও দলের অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। টানা ৬২ দিন তার কোনো সন্ধান মেলেনি।
অনেকেই আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো আর জীবিত নেই।
পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া ও কার্যত নির্বাসিত জীবন। প্রায় নয় বছর পর ২০২৪ সালের আগস্টে তিনি দেশে ফেরেন।
দেশে ফেরার পর জাতীয় রাজনীতিতে তার প্রভাব বাড়তে থাকে। দলের নীতিনির্ধারণী পর্যায়ে আগেই তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।ছিলেন।