ত্যাগী নেতার মূল্যায়নের দাবি: সদর উপজেলা ছাত্রদলে আলোচনায় শাখাওয়াত হোসেন শাখা

 

কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের আগামীর নেতৃত্ব নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি এখন আরও জোরালোভাবে উঠেছে।

দলীয় সূত্র ও স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন শাখা’কে দেখতে চান তৃণমূলের বড় একটি অংশ।

শাখাওয়াত হোসেন শাখা দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা। তারা জানান, আন্দোলনের কঠিন সময়ে তিনি বারবার মিছিল-মিটিংয়ে অংশ নিয়ে সাহসী ভূমিকা রেখেছেন।

তার জন্মস্থান ভারুয়াখালী এলাকা থেকে কক্সবাজার শহরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। তবুও ঝড়-বৃষ্টি, রাত কিংবা প্রতিকূল পরিস্থিতি তাকে রাজপথ থেকে দূরে রাখতে পারেনি।

স্থানীয় নেতাকর্মীদের মতে, তিনি রাজপথের লড়াকু নেতা ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি শাহাদাত হোসেন রিপন’র একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত। দলীয় শৃঙ্খলা ও আদর্শিক অবস্থানেও তিনি দৃঢ় বলে মন্তব্য করেন তারা।

এছাড়া চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে গতিশীল করতে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন বলে দাবি করা হয়।

একাধিক নেতাকর্মী বলেন, “যিনি ৩৫ কিলোমিটার দূর থেকে এসে রাজপথ কাঁপাতে পারেন, তিনিই পারেন তৃণমূল ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে।”

তারা আরও বলেন, আগামী কমিটিতে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে।


কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ভাষ্য, আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত হোসেন শাখা’কে অন্তর্ভুক্ত করা হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তৃণমূলের জোরালো দাবি—

যোগ্য নেতার মূল্যায়ন চাই, ত্যাগী নেতৃত্ব প্রতিষ্ঠা চাই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url