পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজারবাসীকে বিএনপি নেতা এডভোকেট এম সাইফুল্লাহ নূরের শুভেচ্ছা
কক্সবাজার সদর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কক্সবাজার সদর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এম সাইফুল্লাহ নূর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এ কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানবকল্যাণে কাজ করার মধ্যেই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা নিহিত রয়েছে।
বিএনপি নেতা এডভোকেট এম সাইফুল্লাহ নূর দেশ ও জাতির সুখ, শান্তি এবং অব্যাহত উন্নতি কামনা করে কক্সবাজার সদর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “ঈদ মোবারক। সবার জীবন সুখ, শান্তি ও কল্যাণে ভরে উঠুক।”
