ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি ইঞ্জি. শাহজাহানের সহধর্মিণী সাদিয়া জান্নাত নোহা
শিরোনাম: ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি সাদিয়া জান্নাত নোহা
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাদিয়া জান্নাত নোহা। তিনি ব্র্যাক এইচসিএমপির সিনিয়র প্রজেক্ট অফিসার এবং প্রকৌশলী আবু হেনা মো. শাহজাহানের সহধর্মিণী ও সাবেক ইউপি সচিব-বর্তমান সদস্য মোতাহের হোছাইনের পুত্রবধূ।
তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি ঘটবে বলে আশাবাদী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন এবং কমিটির সদস্য, সাবেক সভাপতি আমিনুল হক ও সহকারী শিক্ষিকা রেহেনা ছিদ্দিকা-সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
