রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

নাসীরুদ্দীন পাটওয়ারী ও রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারী ও মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনকে ফোন করে নিজের বিরুদ্ধে মন্তব্য না করার অনুরোধ জানিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সেই আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই রাশেদ খাঁনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলের একটি ফোনালাপ ও রাতের হুমকির বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার (৩১ জুলাই) বিস্তারিত পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন।  রাশেদ খাঁন জানান, গতকাল বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ তাকে কল করে বলেন, তিনি যেন আর নাসীরের বিরুদ্ধে কোনো কথা না বলেন। বিনিময়ে নাসীরও তার বিরুদ্ধে কিছু বলবেন না। জবাবে রাশেদ খাঁন তাকে পরামর্শ দেন, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করলে তিনি 

বিষয়টি ভেবে দেখবেন। নাসীর তখন জানান, তিনি ইতোমধ্যে মিডিয়ায় বিষয়টি বলেছেন এবং সামনে আর এমন করবেন না।  রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, কিন্তু রাতে আবারও কল করে স্বর পরিবর্তন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।  

রাশেদ খানের পোস্ট অনুযায়ী, রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী কল দিয়ে বলেন, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দিবো! আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে এবং এসব থেকে বাঁচার জন্যই বিএনপিতে গেছেন। জবাবে রাশেদ খাঁন নাসীরকে বলেন, তোমার কাছে আমার সম্পর্কে যে তথ্য আছে, সব ফাঁস করে দাও! আমার কোনো ফ্ল্যাট নেই এবং আমি কোনোদিন নাহিদ-আসিফের কাছ থেকে ১ টাকাও নিইনি।

 পোস্টে ক্ষোভ প্রকাশ করে রাশেদ খাঁন লেখেন, গতকাল তাঁর কল পেয়ে ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে এবং তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গিয়ে আবারও আবোলতাবোল বকা শুরু করেছে...।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url