ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরবারের ৩ জন নিহত
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) ও চার মাসের সন্তান হুজাইফা।
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবণী বলেন, ‘দুর্ঘটনার সময় একই পরিবারের চারজন ছিল। পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ছেলেকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’
