ইভটিজিং ঠেকাতে গিয়ে জীবনসংকটে উখিয়ার নুরুল আবছরের: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নির্মম পরিণতি

 


গত ১৭ মার্চ মঙ্গলবার ফজরের নামাজের পর উখিয়ার কুতুপালংয়ে সংঘটিত ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে।

এস এম আর ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং হিলফুল ফুজুল ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক, সাহসী তরুণ নেতা নুরুল আবছার নীরব—যিনি সবসময় অন্যায় ও অনৈতিকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন—ইভটিজিংয়ের মতো জঘন্য অপরাধ প্রতিরোধ করতে গিয়ে সন্ত্রাসীদের নির্মম ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি মানবতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। একজন প্রতিবাদী কণ্ঠ যদি এভাবে রক্তাক্ত হয়, তবে তা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলবে—যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সাধারণ জনগণ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দাবি জানান।  কোনো প্রভাব, ক্ষমতা বা চাপের কাছে ন্যায়বিচার বিক্রি হতে পারে না—এটি নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব।

ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক—এই আমাদের প্রত্যাশা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url