মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ড্রোন হামলা!

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ জোরদার করার উদ্দেশ্যে মার্কিন এই যুদ্ধজাহাজটি ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঠিক সে সময়ই আইআরজিসির নৌবাহিনীর একটি ড্রোন সরাসরি রণতরীটিতে আঘাত হানে বলে তিনি দাবি করেন।

ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, এই হামলার পরপরই মার্কিন রণতরীটি তার বহরে থাকা অন্যান্য ডেস্ট্রয়ার জাহাজগুলোকে সঙ্গে নিয়ে দ্রুত ওই এলাকা থেকে পিছু হটে। বর্তমানে জাহাজটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে বলে তারা উল্লেখ করেছে। এর আগে গত কয়েক দিন আগেই আইআরজিসি দাবি করেছিল যে, এই একই মার্কিন রণতরীকে লক্ষ্য করে তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইরানের সামরিক কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা জানিয়েছে, শত্রুদের বিরুদ্ধে তাদের সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক অবস্থান এখন সম্পূর্ণ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। এখন থেকে স্থল কিংবা সমুদ্র-যেকোনো দিক থেকেই আক্রমণকারীদের অত্যন্ত কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সূত্র: তাসনিম নিউজ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url