সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!

 

মৃত কালা মিয়ার মরদেহের পাশে বৃদ্ধ মা। ছবি

নিজস্ব প্রতিবেদক,

ক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরে বাবা কালা মিয়া (৭০) প্রাণ হারিয়েছেন। নিহত কালা মিয়া টেকনাফ সাবরাং ইউনিয়নের বাসিন্দা। বাবাকে মারধর করা দুই ছেলে শাকের আলম ও মনিরুল আলম।

সোমবার (৯ মার্চ) দিনগত রাত ১টার দিকে টেকনাফ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

টেকনাফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, হাসপাতালে ঢোকার আগে ওনার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, কালা মিয়ার স্ত্রী তথা সন্তানদের মায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি নিয়ে দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিটি দুই ছেলের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে। বাবা তাদের মায়ের সম্পত্তি সব ওয়ারিশকে ভাগ করে দেয়ার পর জমি বিক্রি করবেন বলে জানায়। তবে তা মানতে রাজি হয়নি দুই ছেলে। এরই জেরে বাবাকে তুলে নিয়ে যায় দুই ছেলে। এরপরে তারা বেধড়ক মারধর করে।

নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, “বাবাকে গতকাল মনিরুল আলম বউয়ের বোনের বাসায় তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরোদিন বাবাকে খুঁজে পাইনি। আজকে রাত ১২টার দিকে আমার বাবাকে বেহুশ অবস্থায় পাই। তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমার ভাইয়েরা সামান্য জমির লোভে বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দুই ছেলে মিলে খুন করে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url