এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার করেন ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক
এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক। শুক্রবার (বিকাল ৪টা) কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল-এর পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়।
খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আবুবক্কর ছিদ্দিক বলেন, “শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমানুল হক শামীম, এহসানুল করিম, শাখাওয়াত হোসেন শাকা, ইমরান আবদুল্লাহ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশেক মোস্তফা রিয়াজ, খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ আরও অনেকে।
এ সময় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
